Introducing BBC Buzz
BBC Buzz-এ স্বাগতম
A new entertainment show for young people
বাংলাদেশের তরুণদের জন্য বিনোদনমূলক অনুষ্ঠান BBC Buzz
তরুণদের জন্য এবং তরুণদের অংশগ্রহনে নতুন টিভি শো BBC Buzz।
প্রতি শুক্রবার রাতে দেশের সকল প্রান্ত থেকে অনেক মজার গল্প সংগ্রহ করে আমরা নিয়ে আসছি আপনাদের সামনে। আর দৈনন্দিন জীবনকে আরও অর্থবহ করে উপভোগ করছি।
BBC Buzz এ স্থান পেয়েছে সকল বিষয়, যেমন:
- ক্যারিয়ার থেকে শুরু করে আবহাওয়া পরিবর্তন
- সেলেব্রিটি থেকে শুরু করে খেলাধুলা
- রক মিউজিক থেকে শুরু করে সম্পর্ক
- রাজনীতি থেকে শুরু করে জনপ্রিয় সংস্কৃতি
- শিক্ষা থেকে শুরু করে অর্থনীতি
- ফ্যাশন থেকে শুরু করে ফিল্ম
- এবং অভিনব উপায়ে ইংরেজি শিক্ষা
দেশকে নিয়ে যা কিছু নতুন, অদ্বিতীয় এবং আনন্দদায়ক, তার সবটুকু নিয়ে আয়োজন করা হয়েছে BBC Buzz।
আমরা টিভি অনুষ্ঠানের মাধ্যমে সাধারণ মানুষের কিছু অসাধারণ সাফল্যের চিত্র তুলে ধরছি। যেমন, বাংলাদেশের প্রথম নারী ট্রেন চালক বা দেশের উদীয়মান তীরন্দাজ দলের কাছে শুনেছি তাদের স্বপ্নের কথা।
আমাদের সাপ্তাহিক আয়োজনে ছিল:
- অনেক তারকা অতিথি, যারা তাদের পছন্দের জায়গাগুলো নিয়ে গল্প শুনিয়েছেন।
- কয়েকজন নামকরা পেশাজীবি, যেমন- আইনজীবি, পাইলট, স্থপতি বা ফটো সাংবাদিক; তাদের সাথে আমরা পুরো একটা দিন সময় কাটিয়েছি এবং জেনেছি তাদের পেশার না জানা সব কথা।
- গুরুত্ত্বপূর্ণ বিষয়ের উপর বিতর্ক, যেখানে আপনার পছন্দের বিষয়গুলো নিয়ে নানান আলোচনা হয়েছে এবং আমরা জানতে পেরেছি সে বিষয়ে আপনার গুরুত্ত্বপূর্ণ মতামত।
আমাদের পুরো অনুষ্ঠান ও দেশজুড়ে নানারকম কর্মকান্ডের মাধ্যমে আমরা আপনাদের নিত্যনতুন তথ্যে সমৃদ্ধ করতে চেষ্টা করেছি। পাশাপাশি জানিয়েছি প্রাত্যহিক জীবনে সফল হবার জন্য মজার কিছু কৌশল।
আগামী দিনের শহিদুল আলমকে খুঁজে পেতে গত দুই সিরিজ ধরে আমরা আয়োজন করছি আলোকচিত্র প্রতিযোগিতা।
দ্বিতীয় Buzz ছবি প্রতিযোগিতার চুড়ান্ত ফলাফল জানতে এখানে ক্লিক করুন >
এই সিরিজে আমাদের শেষ পর্ব প্রচারিত হয়েছে গত ৭ মে শুক্রবার। কিন্তু আনন্দের বিষয়, আমরা আবার ফিরে আসবো BBC Buzz এর নতুন আয়োজন নিয়ে। আগামী আগষ্ট মাসে শুরু হবে এই অনুষ্ঠানের ৩য় সিরিজ।
শুক্রবার রাতে আনন্দে মেতে ওঠার সবচেয়ে চমত্কার সুযোগ - BBC Buzz
মিস্ করলে আপনার লস্।
Membership is free and open to all
সদস্যপদ একদম ফ্রি এবং সবার জন্য উন্মুক্ত
Why become a member?কেন সদস্য হবেন?
Content Tools