আপনি এখানে আছেন:

Privacy policy
তথ্যের গোপনীয়তার নীতিমালা

Find out how the BBC protects your privacy

জেনে নিন BBC কিভাবে আপনার তথ্যের গোপনীয়তা রক্ষা করে

আরও দেথুন: BBC জানালা ব্যবহারের শর্ত ও নিয়মাবলী

বিষয়সমূহ:

  1. ভূমিকা এবং সাধারণ শর্তাবলী
  2. আমার সম্পর্কে BBC কি ধরনের তথ্য সংগ্রহ করবে?
  3. আমার সম্পর্কে সংগৃহীত তথ্য BBC কিভাবে ব্যবহার করবে?
  4. BBC কখন আমার সাথে যোগাযোগ করবে?
  5. বিপণনের জন্য কি আমার সাথে যোগাযোগ করা হবে?
  6. আমার ব্যক্তিগত তথ্যগুলো BBC কি অন্য কোথাও শেয়ার করবে?
  7. www.bbcjanala.com-এ অপ্রীতিকর বা অনুপোযুক্ত উপাদান
  8. ব্যবহারকারী হিসেবে আমার বয়স ১৬ বছর বা তার কম হলে কি হবে?
  9. আমার ব্যক্তিগত তথ্যগুলো BBC কতদিন সংরক্ষণ করবে?
  10. আমি কি জানতে পারবো, BBC আমার ব্যক্তিগত কোন তথ্যগুলো সংরক্ষণ করছে?
  11. আমি যদি যুক্তরাজ্যের বাইরে BBC-এর ওয়েবসাইটগুলোতে প্রবেশ করতে চাই, তবে কি হবে?
  12. BBC-এর তথ্য গোপনীয়তার নীতিমালায় পরিবর্তন
  13. কুকি বিষয়ক নীতি
  14. তথ্য গোপনীয়তার এই নীতিমালার বিষয়ে BBC-এর সাথে যোগাযোগ

. ভূমিকা এবং সাধারণ শর্তাবলী

BBC-এর সেবাসমুহ ব্যবহারের সময় আপনি এবং আপনার পরিবারের বিভিন্ন তথ্যের গোপনীয়তা রক্ষায় BBC প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আমাদের দর্শকদের জন্য নিরাপদ সেবা এবং আনন্দময় পরিবেশ নিশ্চিত করতে চাই। BBCWST ওয়েবসাইটে আপনার দেয়া ব্যক্তিগত যে কোন তথ্য আমরা কিভাবে ব্যবহার করবো, সে বিষয়ে এই গোপনীয়তার নীতিমালায় ধারণা দেয়া হয়েছে।

আপনার কাছে BBCWST এর সবগুলো সেবা নিশ্চিত করতে আপনার ব্যক্তিগত কিছু তথ্য আমাদের কখনও কখনও প্রয়োজন হতে পারে। এই তথ্য গোপনীয়তার নীতিমালায় বর্ণিত বিষয়গুলো নিম্নরুপঃ

  • আপনার বিষয়ে BBCWST কি ধরনের তথ্য সংগ্রহ করতে পারে;
  • আপনার কাছ থেকে সংগৃহীত তথ্যগুলো BBCWST কিভাবে ব্যবহার করবে;
  • আপনার সাথে যোগাযোগ করার জন্য কখন BBCWST আপনার বিস্তারিত তথ্যগুলো ব্যবহার করতে পারে;
  • আপনার বিস্তারিত তথ্যগুলো BBCWST কি অন্য কারো কাছে প্রকাশ করতে পারে;
  • আমাদের কাছে দেয়া ব্যক্তিগত তথ্যগুলোর বিষয়ে আপনার সিদ্ধান্ত;
  • BBCWST ওয়েবসাইটে কুকির ব্যবহার এবং কিভাবে আপনি এই কুকিগুলো বাতিল করতে পারবেন।

উপরের ভূমিকা অনুসারে BBCWST আপনার ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। আপনি যখনই সে ধরনের কোন তথ্য প্রদান করছেন, আমরা তথ্য সংরক্ষণ আইন ১৯৯৮সহ ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা সম্মন্ধীয় সকল আইন মোতাবেক আপনার তথ্যগুলো আইনগতভাবে ব্যবহার করতে বাধ্য থাকি(এই তথ্য গোপনীয়তার নীতিমালায় এই আইনগুলো একত্রিতভাবে তথ্য সংরক্ষণ আইনসমূহহিসেবে বর্ণিত হয়েছে)

এই ওয়েবসাইটে তৃতীয় পক্ষের মালিকানাধীন এবং পরিচালিত অন্য ওয়েবসাইটের কিছু হাইপারলিংক আছে। তৃতীয় পক্ষের এসব ওয়েবসাইটের নিজস্ব তথ্য গোপনীয়তার নীতিমালা এবং কুকি ব্যবহারের নিয়মাবলী আছে। আমাদের বিনীত অনুরোধ, আপনি সেগুলো পর্যবেক্ষণ করে নিন। এই ওয়েবসাইটগুলো ভিজিট করার সময় কুকিগুলোর দ্বারা সংগৃহীত বা আপনার প্রদানকৃত ব্যক্তিগত তথ্যগুলো সেসব নীতিমালার ভিত্তিতে পরিচালিত হবে। আমরা তৃতীয় পক্ষের সেসব ওয়েবসাইটের গোপনীয়তা সংক্রান্ত কোন দায়ভার গ্রহন করবো না এবং আপনি পুরোপুরি নিজ দায়িত্বে সেসব ওয়েবসাইট ব্যবহার করবেন।

Back to top

. আমার সম্পর্কে BBC কি ধরনের তথ্য সংগ্রহ করবে?

www.bbcjanala.com এর কোন সার্ভিস পাবার জন্য অথবা কোন সার্ভিসে অংশ নেয়ার জন্য, যেমন- নিউজলেটার, প্রতিযোগিতা, মেসেজ বোর্ড বা অনলাইন রেজিস্ট্রেশন সিস্টেমে রেজিস্টার করার জন্য আপনি যখন সাইন আপ করবেন, তখন আমরা আপনার ব্যক্তিগত তথ্যগুলো জানতে চাইতে পারি। সেগুলো হতে পারে আপনার নাম, ইমেইল এ্যাড্রেস, পোস্টাল এ্যাড্রেস, টেলিফোন বা মোবাইল নম্বর অথবা জন্মতারিখ।

ভিন্ন ভিন্ন ওয়েবপেইজ ভিন্ন ভিন্ন ব্যক্তিগত তথ্য জানতে চাইতে পারে। অনুরোধের ভিত্তিতে বিভিন্ন স্থানে বিস্তারিত তথ্যসমূহ প্রদান করার মাধ্যমে আপনি BBCWST এবং এর সেবা প্রদানকারীদের কাছ থেকে আপনার পছন্দ অনুযায়ী বিভিন্ন সেবা পাবেন।

অনুগ্রহপূর্বক মনে রাখবেন, কখনও কখনও কিছু বিশেষ ওয়েবপেইজে আপনার কিছু বাড়তি ব্যক্তিগত তথ্য এবং কখনও কখনও ব্যক্তিগত স্পর্শকাতর তথ্য প্রদান করতে হতে পারে (যেমন- কোন রাজনৈতিক দলে কোন অনুদান প্রদানের জন্য আপনি যদি কোন আবেদন পত্র পাঠান, তবে আপনার রাজনৈতিক পছন্দ সম্পর্কে আমরা জানতে চাইতে পারি)। এভাবে তথ্য সংগ্রহকালে এসব ওয়েবপেইজে আমরা আপনাকে জানিয়ে দিব, কেন আমরা আপনার কাছ থেকে তথ্য সংগ্রহ করছি এবং কিভাবে আমরা সেগুলো ব্যবহার করবো।

BBCWST কুকি এবং আইপি এ্যাড্রেসসমূহ সংগ্রহ করে থা্কে (আইপি এ্যাড্রেস হলো একটি নম্বর যা নির্দিষ্ট কোন কম্পিউটার বা ইন্টারনেটের অন্যান্য নেটওয়ার্ক ডিভাইস শনাক্ত করতে পারে)। ব্যবহারকারী হিসেবে আপনার সুবিধা বৃদ্ধির উদ্দেশ্যে আইপি এ্যাড্রেস এবং কুকিসমূহ পর্যবেক্ষণের জন্য আমরা সফ্টওয়্যার ব্যবহার করে থাকি। এই তথ্যগুলো আপনার প্রোফাইলকে সমৃদ্ধ করার জন্য ব্যবহার করা হয় এবং লগ ফাইলগুলো নিয়মিত মুছে ফেলা হয়।

আপনি বাংলাদেশ থেকে www.bbcjanala.com-এ প্রবেশ করছেন কিনা সে বিষয়ে নিশ্চিত হবার জন্য আমরা আপনার আইপি এ্যাড্রেস ব্যবহার করে থাকি। আপনি যদি বাংলাদেশ থেকে এই ওয়েবসাইটে প্রবেশ করে থাকেন, তবে আপনি সয়ংক্রিয়ভাবে নিম্ন গতিসম্পন্নভার্সনের সাইটটি দেখতে পারবেন, যা কিনা দ্রুত ব্যবহার করা যায়। অথবা আপনি যদি উচ্চ গতিসম্পন্নভার্সনটি ব্যবহার করতে চান, তবে পেইজের উপরের দিকের লিংকটিতে ক্লিক করুন।

Back to top

. আমার সম্পর্কে সংগৃহীত তথ্যগুলো BBC কিভাবে ব্যবহার করবে?

নিম্নে উল্লেখিত বিষয়সমূহসহ নির্দিষ্ট কিছু উদ্দেশ্যে BBC আপনার ব্যক্তিগত তথ্যসমূহ ব্যবহার করবে:

  • ‘‘সেবা প্রদানের প্রশাসনিক প্রয়োজন’’-এ, এর অর্থ হলো, আপনি যেসব সেবা পাবার জন্য সাইন আপ করেছেন, সেসব সেবা সম্মন্ধীয় কোন প্রয়োজনে BBC আপনার সাথে যোগাযোগ করতে পারে (যেমন- আপনার পাসওয়ার্ড মনে করিয়ে দেয়ার প্রয়োজনে অথবা রক্ষনাবেক্ষণের স্বার্থে বাতিল করা কোন নির্দিষ্ট সেবা সম্পর্কে আপনাকে অবহিত করতে);
  • এই ওয়েবসাইটে আপনার প্রদান করা কোন উপাদানসহ যে কোন কিছু প্রদানের বিষয়ে আপনার সাথে যোগাযোগ করতে;
  • আপনার কাছে BBCWST-এর উপাদানসমূহ উপস্থাপনের কৌশল নির্ধারণ করতে;
  • আইপি এ্যাড্রেস ব্যবহার করে ব্যবহারকারীর অবস্থান নিশ্চিত করতে, বিভিন্ন দেশ থেকে কতবার ভিজিট করা হয়েছে তা নিশ্চিত হতে এবং সমস্যাজনক কর্মকান্ড বন্ধ করতে; এবং
  • www.bbcjanala.com-এ উপস্থাপিত সেবা পর্যবেক্ষণ ও সেগুলো আরও সমৃদ্ধ করতে, যেমন- আপনাকে সবচেয়ে সহজে নেভিগেশনের সুবিধা দিতে।

উপরোক্ত কারণসমূহ ব্যতিত অন্য কোন প্রয়োজনে BBCWST কর্তৃক আপনার ব্যক্তিগত তথ্য ব্যবহারের আগে আমরা সে বিষয়ে আপনাকে অবশ্যই অবহিত করবো। উপরের তালিকায় বর্ণিত প্রয়োজনসমূহ ছাড়া অন্য কোন প্রয়োজনে আপনার তথ্যসমূহ ব্যবহারে আপনি অনুমতি নাও দিতে পারেন।

Back to top

. BBCWST কখন আমার সাথে যোগাযোগ করবে?

BBCWST আপনার সাথে যোগাযোগ করতে পারে:

  • আপনি যেসব সেবা পাবার জন্য সাইন আপ করেছেন সেগুলোর প্রায়োগিক প্রয়োজনে এটা নিশ্চিত হবার জন্য যে, সেসব সেবাসমূহ BBCWST আপনাকে প্রদান করতে পারবে;
  • আপনি আরও কোন চিঠিপত্র পাবার ইচ্ছা প্রকাশ করে থাকলে;
  • www.bbcjanala.com-এ প্রদান করা আপনার কোন উপাদান সম্মন্ধীয় বিষয়ে, যেমন- www.bbcjanala.com-এর মেসেজ বোর্ডে;
  • BBCWST-এর সেবাসমূহ পর্যবেক্ষণের কোন প্রক্রিয়ায় আপনাকে অংশগ্রহনের আমন্ত্রণ জানানোর জন্য (এ ধরনের অংশগ্রহন সবসময়ই স্বেচ্ছাসেবামূলক) এবং
  • বিপণনের কোন প্রয়োজনে, যেখানে আপনি নির্দিষ্টভাবে সম্মতি প্রদান করেছেন

Back to top

. বিপণনের জন্য কি আমার সাথে যোগাযোগ করা হবে?

বিপণনের কাজে অথবা নতুন সেবাসমূহের উন্নয়নের কাজে BBCWST কখনই আপনার সাথে যোগাযোগ করবে না, যদি না আপনি এসব কাজে সম্পৃক্ত থাকার জন্য সুনির্দিষ্টভাবে সম্মতি প্রদান করেন।

Back to top

. আমার ব্যক্তিগত তথ্যগুলো BBC কি অন্য কোথাও শেয়ার করবে?

বাধ্যতামূলকভাবে প্রকাশ অথবা আইনী কোন প্রয়োজনে (যেমন- কোনপ্রকার সরকারী বা আইন প্রয়োগকারী সংস্থার প্রয়োজনে) অথবা নিম্নে ৭ নম্বর পয়েন্টে বর্ণিত কারণসমূহ ছাড়া আমরা আপনার সকল তথ্য গোপন রাখবো। সাধারণভাবে, আমরা শুধুমাত্র BBC-এর মধ্যেই আপনার তথ্যগুলো ব্যবহার করবো। তবুও কখনও কখনও BBC আপনার দেয়া তথ্যগুলো প্রক্রিয়ার জন্য তৃতীয় পক্ষসমূহের কাছে প্রদান করে থাকে। সেক্ষেত্রে তৃতীয় পক্ষসমূহকে BBC-এর সকল নির্দেশনা কঠোরভাবে মানতে হবে এবং তারা BBC-কে নিশ্চিত করবে যে, তারা আপনার ব্যক্তিগত তথ্য তাদের নিজস্ব ব্যবসার প্রয়োজনে ব্যবহার করবে না।

Back to top

. www.bbcjanala.com-এ অপ্রীতিকর বা অনুপোযুক্ত উপাদান

আপনি যদি www.bbcjanala.com-এ অথবা এর যে কোন স্থানে কোনপ্রকার অপ্রীতিকর, অনুপোযুক্ত বা আপত্তিকর কিছু পাঠান অথবা www.bbcjanala.com-এ কোনপ্রকার সংহতিনাশক কাজে জড়িত থাকেন, তবে BBCWST আপনার ব্যক্তিগত তথ্য ব্যবহার করে আপনার সেসব আচরণ বন্ধ করবে।

সংগত কারণে BBC যদি মনে করে আপনি ইংল্যান্ড বা ওয়েল্সের কোন আইন লঙ্ঘন করছেন বা করতে পারেন, তবে সে বিষয়ে BBC আপনার ব্যক্তিগত তথ্য ব্যবহার করে সংশ্লিষ্ট তৃতীয় পক্ষসমূহকে, যেমন- আপনার নিয়োগদাতা, স্কুল, ইমেইল/ইন্টারনেট সংযোগ প্রদানকারী প্রতিষ্ঠান অথবা আইন প্রয়োগকারী সংস্থাকে সেসব উপাদান বা কর্মকান্ড সম্পর্কে অবহিত করবে।

Back to top

. ব্যবহারকারী হিসেবে আমার বয়স ১৬ বছর বা তার কম হলে কি হবে?

আপনার বয়স যদি ১৬ বা তার কম হয়, তবে BBCWST-এর ওয়েবসাইটে আপনার ব্যক্তিগত তথ্য দেয়ার আগে অনুগ্রহ করে আপনার বাবা-মা/অভিভাবকের অনুমতি নিন। এ ধরনের অনুমতি ছাড়া ব্যবহারকারীরা আমাদের কাছে তাদের ব্যক্তিগত তথ্য দিতে পারবেন না।

Back to to

. আমার ব্যক্তিগত তথ্যগুলো BBC কতদিন সংরক্ষণ করবে?

সংশ্লিষ্ট সেবার প্রয়োজনে আমাদের সিস্টেমে যতদিন প্রয়োজন হবে, অথবা যতদিন BBCWST-এর সাথে আপনার কোন প্রাসঙ্গিক চুক্তি থাকবে, ততদিন আমরা আপনার ব্যক্তিগত তথ্য সংরক্ষণ করবো।

আপনি যদি www.bbcjanala.com-এ কোন উপাদান প্রদান করেন, তবে আপনি যে কারণে প্রদান করছেন, সংগত কারণে সে বিষয়ের প্রয়োজনে যতক্ষণ প্রয়োজন, BBCWST ততক্ষণ আপনার উপাদান(গুলো) সংরক্ষণ করবে। যেমন- ছবির প্রতিযোগিতা চলাকালীন সময় পর্যন্ত আপনার পাঠানো ছবিগুলো BBCWST সংরক্ষণ করবে। আবার, অন্য কোন প্রজেক্টের প্রয়োজনে আপনার তথ্য বা উপাদানগুলো দীর্ঘ সময়ের জন্য, এমনকি স্থায়ীভাবেও সংরক্ষণ করা হতে পারে।

Back to top

১০. আমি কি জানতে পারবো, BBC আমার ব্যক্তিগত কোন তথ্যগুলো সংরক্ষণ করছে?

তথ্য নিরাপত্তা আইন মোতাবেক আপনার যেসব তথ্য BBC সংরক্ষণ করে, সেগুলোর একটি প্রতিলিপি পাবার বা সেগুলোর কোন ভুল সংশোধনের অধিকার আপনার রয়েছে। (তথ্য পাবার জন্য আপনাকে ১০ পাউন্ড চার্জ ফি এবং আপনার পরিচিতি নিশ্চিত করার জন্য আপনার ২ কপি সত্যায়িত ছবি দিতে হবে)। আমরা উপযুক্ত গুরুত্ত্ব সহকারে আমাদের কাছে থাকা আপনার ব্যক্তিগত তথ্যগুলোর যোগান দিব, অথবা সংশোধন করবো বা মুছে ফেলবো।

এ সংক্রান্ত কোন আবেদন বা প্রশ্নের জন্য অথবা তথ্য গোপনীয়তার এসব নীতিমালার বিষয়ে আপনার যদি কিছু জানার থাকে, তবে অনুগ্রহ করে যোগাযোগ করুন: Data Protection Officer, Room 2252, White City Building, 201 Wood Lane, London, W12 7TS (ইমেইল: dpa.officer@bbc.co.uk).

Back to top

১১. আমি যদি যুক্তরাজ্যের বাইরে BBC-এর ওয়েবসাইটগুলোতে প্রবেশ করতে চাই, তবে কি হবে?

BBCWST বাংলাদেশ এবং যুক্তরাজ্যে www.bbcjanala.com প্রকাশ করেছে।

অনুগ্রহ করে মনে রাখবেন, BBCWST www.bbcjanala.com-এ কিছু কুকি ব্যবহার করে এবং সেগুলোর মাধ্যমে আন্তর্জাতিক ব্যবহারকারীদের সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারে কুকির বিষয়ে বিস্তারিত জানতে অনুগ্রহ করে ১৩ নম্বর পয়েন্টটি লক্ষ্য করুন।

Back to top

১২. BBC-এর তথ্য গোপনীয়তার নীতিমালায় পরিবর্তন

তথ্য গোপনীয়তার এই নীতিমালাগুলো বিভিন্ন সময়ে আপডেট করা হতে পারে। তাই BBCWST ওয়েবসাইটে ব্যক্তিগত তথ্য প্রদানের সময় আপনি প্রতিবার সেগুলো দেখে নিতে পারেন। সর্বশেষ সংশোধনের তারিখটি এই ওয়েবপেইজে প্রদর্শিত হবে।

Back to top

১৩. কুকি বিষয়ক নীতি – BBC আপনার যে তথ্যগুলো সংগ্রহ করে

. কুকি কি?

কুকি হলো অল্প কিছু তথ্যের সমষ্টি। কুকি ওয়েবসাইটের কম্পিউটার থেকে আপনার কম্পিউটার বা মোবাইল ফোনের (এখানে একটি ডিভাইসবোঝানো হচ্ছে) ব্রাউজারে প্রায়ই একটি মৌলিক শনাক্তকারী উপাদান অন্তর্ভূক্ত করে এবং আপনার ডিভাইসের হার্ডড্রাউভে সেটি জমা করে রাখে। আপনার ব্রাউজারের অনুমতি পেলে প্রতিটি ওয়েবসাইট আপনার ব্রাউজারে তার কুকি পাঠাতে পারে। কিন্তু, (আপনার গোপনীয়তা রক্ষার জন্য) আপনার ব্রাউজার শুধুমাত্র একটি ওয়েবসাইটকে এই অনুমতি দিয়ে থাকে, অন্য সাইটগুলোকে নয়। অনলাইনের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে অনেক ওয়েবসাইট যে কোন সদস্যের যে কোন ওয়েবপেইজ ভিজিট করার সময় এমনটি করে থাকে।

অনলাইনে আপনার পছন্দের তথ্যসমূহ কুকিগুলো ধারণ করে রাখে। কম্পিউটারে সকল কুকি গ্রহণ করা, বাছাই করা বা বাতিল করার সুযোগ ব্যবহারকারীদের রয়েছে। বাতিল করার অর্থ হলো, ব্যবহারকারীরা ওয়েবসাইটের বিশেষ কিছু সেবা থেকে বঞ্চিত হবে এবং এজন্য bbc.co.uk এর সবগুলি সুবিধা আপনি নাও পেতে পারেন। যেহেতু প্রতিটি ব্রাউজার ভিন্নভাবে কাজ করে, তাই সঠিকভাবে কুকি নিয়ন্ত্রণের জন্য আপনার ব্রাউজারের ‌‘Help’ মেনুতে গিয়ে এ বিষয়ে ভালভাবে জেনে নিন।

আপনি যখন www.bbcjanala.com-এর কোন পেইজ ভিজিট করছেন, তখন কুকিসহ সেই পেইজটি আপনার ডিভাইসে ডাউনলোড হয়ে যায়। অনেক ওয়েবসাইট এমনটি করে, কারণ কুকিগুলো ওয়েবসাইট পাবলিশারদের বেশকিছু সুবিধা দিয়ে থাকে, যেমন- কোন ডিভাইস (এবং সম্ভবত এর ব্যবহারকারী) কোন ওয়েবসাইট ভিজিট করেছে কিনা সে বিষয়ে জানাতে পারে। পূণরায় ভিজিট করার সময় দেখা বা খোঁজার জন্য পর্যবেক্ষণের মাধ্যমে এমনটি হয়, সর্বশেষ ভিজিটের সময় কুকি সেই সাইটে থেকে যায়।

. BBC কিভাবে কুকি ব্যবহার করে?

ব্যবহারকারীদের প্রোফাইল পর্যবেক্ষণ করতে এবং ব্যবহারকারী হিসেবে আপনার অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে কুকির মাধ্যমে সংগৃহীত তথ্যগুলো আমাদের সাহায্য করে। যেমন- পূর্বে কখনও ভিজিট করার সময় আপনি যদি আমাদের শিক্ষার পেইজে গিয়ে থাকেন, আমরা আপনার কুকির মাধ্যমে সেটা জানতে পারবো এবং আপনার ২য় বার বা তার পরবর্তী ভিজিটের সময় শিক্ষার তথ্যগুলো বিশেষভাবে তুলে ধরবো।

পরিমাপ এবং গবেষণার কাজের জন্য BBCWST-এর কিছু প্রতিষ্ঠান রয়েছে। আমাদের জন্য তারা কুকি, লগ ফাইলের তথ্য এবং আমাদের ওয়েবসাইটে থাকা বিভিন্ন কোড ব্যবহার করে BBCWST সাইটের ভিজিটরদের তথ্য সংগ্রহ করে। ব্যবহারকারীদের জন্য প্রদত্ত সকল সেবার মান উন্নয়নের লক্ষ্যে BBCWST সে ধরনের তথ্যগুলো ব্যবহার করে থাকে। সেক্ষেত্রে BBCWST নিশ্চিত করবে যে, তৃতীয় পক্ষসমূহ কোন তথ্য তাদের নিজস্ব ব্যবসা বা অন্য কোন প্রয়োজনে ব্যবহার করবে না।

Back to top

১৪. তথ্য গোপনীয়তার এই নীতিমালার বিষয়ে BBC-এর সাথে যোগাযোগ

তথ্য গোপনীয়তার এই নীতিমালার বিষয়ে আপনার কোন প্রশ্ন থাকলে বা মতামত দিতে চাইলে অনুগ্রহ করে যোগাযোগ করুন:
The Data Protection Officer
Room 2252
White City Building
201 Wood Lane
London
W12 7TS
(ইমেইল: dpa.officer@bbc.co.uk)

Back to top

এই পেইজটি আপনার কমিউনিটি নেটওয়ার্কে শেয়ার করুন | এটা কি?

Membership is free and open to all
সদস্যপদ একদম ফ্রি এবং সবার জন্য উন্মুক্ত

Why become a member?
কেন সদস্য হবেন?

Website members login here
ওয়েবসাইটের সদস্যরা এখানে লগইন করুন