English for work
কাজের জন্য ইংরেজি
চাকরি বা ব্যবসা ক্ষেত্রে যারা ইংরেজিতে ভালো করতে চান, তাদের জন্য এই সেকশন ‘কর্মক্ষেত্রে ব্যবহৃত ইংরেজি’। এই সেকশনের লেসনগুলো মুলত নতুন শিক্ষার্থীদের জন্য তৈরি করা হয়েছে। এখানে আপনি চাকরি বা ব্যবসার বিভিন্ন কাজে ব্যবহারের জন্য প্রয়োজনীয় বিভিন্ন ইংরেজি শব্দ ও বাক্য শিখতে পারবেন। যেমন- ‘কীভাবে ফোনে কথা বলতে হয়?’ লেসনগুলো নম্বর অনুযায়ী সাজানো হয়েছে। কিন্তু আপনি চাইলে আপনার প্রয়োজন অনুযায়ী যেকোনো লেসন থেকে পড়া শুরু করতে পারবেন।
Telephoning - connecting
Vocabulary - connecting
কোন কোম্পানিতে কারো সাথে কথা বলার জন্য টেলিফোন করলে আপনি যে phrase গুলো শুনতে পারেন।
Phrase গুলো শুনুনএই লেসনটি ডাউনলোড করুন
How can I help?
আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি?
Can I speak to Ashraf please?
আমি কি আশরাফ সাহেবের সাথে কথা বলতে পারি?
Who’s calling please?
কে বলছেন?
Please hold.
কিছুক্ষণ অপেক্ষা করুন।
Just a second.
এক সেকেন্ড অপেক্ষা করুন।
I’ve got Mr. Rahim on the phone for you.
মি. রহিম ফোনে আপনার জন্য অপেক্ষা করছেন।
I’ll just put you through.
আমি আপনাকে সংযোগ দিচ্ছি।
I’ll see if he’s in.
আমি দেখছি তিনি আছেন কিনা।
Who shall I say is calling?
আমি তাকে কি নাম বলবো?
Hang on a moment.
একমুহুর্ত অপেক্ষা করুন।
Membership is free and open to all
সদস্যপদ একদম ফ্রি এবং সবার জন্য উন্মুক্ত
Why become a member?কেন সদস্য হবেন?
Content Tools