আপনি এখানে আছেন:

About BBC Janala
BBC জানালা সম্পর্কে জানুন

A new way of learning English in Bangladesh

বাংলাদেশে ইংরেজি শেখার এক অভিনব উপায়

ইংরেজি ভাষায় আপনার ভিত্তি আরও মজবুত করতে BBC-এর সহযোগিতায় গড়ে উঠেছে BBC জানালা।

BBC ৬০ বছর ধরে গণমাধ্যমের সাহায্যে সারাবিশ্বের মানুষকে ইংরেজি শেখানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। শুরু হয়েছিল রেডিও দিয়ে, পরে টেলিভিশনেও ইংরেজি শিক্ষা শুরু হয়। আর আজ শিক্ষার্থীদের ইংরেজির জ্ঞানকে আরও উন্নত করতে ব্যবহৃত হচ্ছে আরও উন্নত প্রযুক্তি।

বাংলাদেশে BBC জানালা প্রকল্পে ইন্টারনেট ও দ্রুত ছড়িয়ে পড়া মোবাইল প্রযুক্তি ব্যবহার করা হবে। এর ফলে দেশের সব প্রান্তের সকলের কাছে সহজে এবং স্বল্প খরচে ইংরেজি শিক্ষার আলো পৌঁছে যাবে।

BBC জানালা পরিচালিত হবে BBC-এর আন্তর্জাতিক অলাভজনক প্রতিষ্ঠান BBC ওয়ার্ল্ড সার্ভিস ট্রাস্ট এর মাধ্যমে। BBC ওয়ার্ল্ড সার্ভিসের বিশেষজ্ঞ বিভাগ BBC ওয়ার্ল্ড সার্ভিস ট্রাস্ট ও BBC লার্নিং ইংলিশ -এই প্রজেক্টের সকল বিষয়বস্তু প্রস্তুত করবে।

আমরা শিক্ষার্থীদের বিনামূল্যে বা স্বল্পমূল্যে ইংরেজি শিক্ষার সকল উপকরণ সরবরাহ করবো। আমাদের বিশ্বাস এতে করে সবাই সহজেই ইংরেজি শেখার সুযোগ পাবে, ইংরেজি সম্পর্কে সকলের ভীতি এবং ইংরেজি শেখার সব বাধাগুলো দূর হবে। আমাদের আশা, BBC জানালা এবং এর সহযোগী টেলিভিশন প্রোগ্রামগুলো, যেমন- BBC Buzz ইত্যাদি, সকল শিক্ষার্থীদের হাতের মুঠোয় এনে দিবে গোটা বিশ্বকে।

English in Action

যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিভাগের প্রকল্প ইংলিশ ইন এ্যাকশনএর সহযোগিতায় BBC জানালা প্রকল্পটি চলছে। আগামী আট বছরে বাংলাদেশের আড়াই কোটি মানুষকে ইংরেজিতে দক্ষ করে গড়ে তোলার পরিকল্পনা হাতে নিয়েছে ইংলিশ ইন এ্যাকশন। একই সাথে গণমাধ্যম ও মোবাইলে BBC-এর ইংরেজি শিক্ষা দানের পাশাপাশি স্কুলগুলিতে এ লক্ষ্যে কাজ করবে দুটি সংস্থা- বিএমবি মট্ ম্যাকডোনাল্ড ও দি ওপেন ইউনিভার্সিটি।

এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন visit the English in Action website

এই পেইজটি আপনার কমিউনিটি নেটওয়ার্কে শেয়ার করুন | এটা কি?

Membership is free and open to all
সদস্যপদ একদম ফ্রি এবং সবার জন্য উন্মুক্ত

Why become a member?
কেন সদস্য হবেন?

Website members login here
ওয়েবসাইটের সদস্যরা এখানে লগইন করুন

 
Email us