Terms & conditions
শর্ত ও নিয়মাবলী
Terms and conditions for using this website
BBC জানালা ওয়েবসাইটের সদস্য হিসাবে আপনার কিছু দায়িত্ব ও অধিকার রয়েছে। এগুলো তৈরি করা হয়েছে যাতে আপনি আপনার স্বার্থ রক্ষা করে আমাদের সেবাগুলো ব্যবহার করতে পারেন।
আপনার কিছু উল্লেখযোগ্য অধিকার হলো:
- আমাদের কাছে আপনার প্রদত্ত সকল তথ্য আপনি পূণরুদ্ধার করতে পারেন, পরিবর্তন করতে পারেন অথবা পুরোপুরি মুছে ফেলতে পারেন।
- আমরা আপনাকে কখনই কোন অপ্রয়োজনীয় ইমেইল পাঠাবো না।
- আপনার দেয়া ব্যক্তিগত তথ্যগুলো শুধুমাত্র বিবিসি এবং এর সেবা প্রদানকারী সহযোগী প্রতিষ্ঠানসমূহ ব্যবহার করবে।
আপনার কিছু গুরুত্ত্বপূর্ণ দায়িত্ব:
- আপনি শুধুমাত্র আপনার আইনগত প্রয়োজনে BBC জানালার ওয়েবসাইট ব্যবহার করবেন এবং BBC জানালা ওয়েবসাইটের অন্যান্য সদস্যদের অধিকার লঙ্ঘন করতে পারবেন না।
- এই ওয়েবসাইটের উপযোগী/মানানসই তথ্য এবং তথ্যগুলো সঠিক জায়গায় সংগ্রহের জন্য আপনাকে অবশ্যই আমাদের নীতিমালা অনুসরণ করতে হবে।
- এই ওয়েবসাইট সম্পর্কে আপনার কোন প্রশ্ন থাকলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন
ব্যবহারের নিয়মাবলী
http://www.bbcjanala.com-এই ওয়েবসাইটে গিয়ে অনুগ্রহ করে BBC জানালা ওয়েবসাইটের শর্ত ও নিয়মাবলী পড়ুন।
এই ওয়েবসাইট সম্পর্কে আপনার কোন প্রশ্ন থাকলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন
অনুগ্রহ করে লক্ষ্য করুন:
এই ওয়েবসাইটের সকল তথ্য ও উপাদানের স্বত্ত্ব অথবা লাইসেন্স বিবিসি জানালা সংরক্ষণ করে অথবা আইনগত অনুমতি সাপেক্ষে তথ্য ও উপাদানসমূহ ব্যবহার করে থাকে। এ কারণেই এই ওয়েবসাইট বা এর উপাদানগুলো ব্যবহারের অধিকার খুবই সীমাবদ্ধ এবং সেগুলো নিচে উল্লেখ করা হলো।
আপনি যেসব কাজ করতে পারবেন:
১. এই ওয়েবসাইটের বিষয়গুলো শুধুমাত্র আপনার ব্যক্তিগত প্রয়োজনে আপনি ব্যবহার করতে পারবেন। সর্বসাধারণের ব্যবহারের জন্য অথবা বাণিজ্যিক উদ্দেশ্যে কোনভাবেই সেগুলো ব্যবহার করতে পারবেন না।
২. আমাদের সার্ভিসগুলো একই সময় একবার ডাউনলোড করে শুধুমাত্র একটি কম্পিউটারে ব্যবহার করতে পারবেন।
৩. কোন বাণিজ্যিক কাজে ব্যবহার না করার শর্তে আমাদের ওয়েবসাইটের যে কোন তথ্য প্রিন্ট করতে পারবেন।
৪. নির্ধারিত নিয়মাবলী অনুসরণ করে মেসেজ বোর্ড ব্যবহার করতে পারবেন।
আপনি যেসব কাজ করতে পারবেন না:
১. আপনি এই ওয়েবসাইটের কোন বিষয়বস্তু সমন্বয় বা পরিবর্তন করতে পারবেন না এবং কোন বিষয়বস্তু অনুকরণ বা নকল করে কোন কাজ করতে পারবেন না। বিশেষ কোন কাজে এই ওয়েবসাইটের কোন বিষয়বস্তু ব্যবহারের জন্য অবশ্যই BBC ওয়ার্ল্ড সার্ভিস ট্রাস্টের লিখিত অনুমতি নিতে হবে। অনুগ্রহ করে যোগাযোগ করুন
২. কোন বেআইনী কাজে এই ওয়েবসাইটটি ব্যবহার করতে পারবেন না এবং বেআইনী কাজের মাধ্যমে অনুমোদিত কোন সদস্যের অধিকার ক্ষুণ্ন করতে পারবেন না, তার কাজে বাধা প্রদান করতে পারবেন না এবং কোন প্রকার সমস্যা সৃষ্টি করতে পারবেন না। এছাড়া কোন ব্যক্তির প্রতি কোন হয়রানিমূলক আচরণ করা, তাকে বিরক্ত করা বা তার কোন সমস্যা সৃষ্টি করা, ওয়েবসাইটে অশ্লীল বা অপরাধমূলক কোন বিষয় দেয়া এবং সকলের আলাপচারিতার স্বাভাবিক পরিবেশ বিনষ্ট করা পুরোপুরি নিষিদ্ধ।
দাবী পরিত্যাগ ও দায়িত্বের সীমাবদ্ধতা
BBC এবং/অথবা BBC ওয়ার্ল্ড সার্ভিস ট্রাস্ট-এর অথবা এর সম্মন্ধীয় ওয়েবসাইটের উপাদানগুলো, যেমন- তথ্য, ইমেজ, ছবি, লোগো এবং আইকনগুলো এবং তাদের বা তাদের তৃতীয় পক্ষের পণ্য ও সার্ভিসগুলো কোন প্রকার পরিবর্তন ছাড়াই এবং যে অবস্থায় পাওয়া যায়, হুবহু সেভাবেই ব্যবহার করা হয়। সেগুলো ব্যবহারের মধ্যে কোন প্রতিনিধিত্ব থাকে না এবং প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আইনগত কোন অনুমতির প্রতিশ্রুতি থাকে না। পাশাপাশি ব্যবহৃত বিষয়বস্তুগুলোর মানগত সন্তুষ্টি, কোন নির্দিষ্ট বিষয়ের যোগ্যতা, কোন শর্ত বা নিয়ম পালন, সামঞ্জস্যতা, নিরাপত্তা এবং যথাযথতার বিষয়ে কোন প্রকার নিশ্চয়তা, প্রতিশ্রুতি বা ওয়ারেন্টি দেয়া হয় না।
কোন অবস্থার পরিপ্রেক্ষিতেই BBC এবং/অথবা BBC ওয়ার্ল্ড সার্ভিস ট্রাস্ট নিম্নলিখিত কোন প্রকার ক্ষতি বা দূর্ঘটনার দায় গ্রহন করবে না (পূর্বে ধারণাকৃত ক্ষতি, অবশ্যম্ভাবী ক্ষতি বা জানা ক্ষতি বা অন্য যে কোন প্রকার ক্ষতি):
(ক) তথ্যের ক্ষতি
(খ) আয়ের বা প্রত্যাশিত লাভের ক্ষতি
(গ) ব্যবসার ক্ষতি
(ঘ) সুযোগের ক্ষতি
(ঙ) সুনাম বা সুখ্যাতির ক্ষতি
(চ) তৃতীয় পক্ষের মাধ্যমে সংঘটিত কোন ক্ষতি
(ছ) কোন প্রক্রিয়ার প্রতি মনোযোগহীনতার কারণে বিবিসি জানালা ব্যবহারের ফলে সৃষ্ট কোন পরোক্ষ, গুরুত্ত্বপূর্ণ, বিশেষ বা আদর্শিক ক্ষতি
BBC ওয়ার্ল্ড সার্ভিস ট্রাস্ট এমন কোন নিশ্চয়তা, প্রতিশ্রুতি বা ওয়ারেন্টি দিতে পারে না যে, এই ওয়েবসাইটের কার্যক্রম বিনা বাধায় এবং কোন প্রকার সমস্যা ছাড়াই অবিরাম চলবে, সহজেই যে কোন সমস্যার সমাধান হয়ে যাবে অথবা এই ওয়েবসাইট বা সার্ভার পুরোপুরি ভাইরাস ও বাগমুক্ত থাকবে।
অংশগ্রহণকারী / প্রদায়ক
আমাদের প্রস্তাবে সাড়া দিয়ে BBC জানালা ওয়েবসাইটে আপনি কোন কিছু (যেমন- লেখা, ছবি, রেখাচিত্র, ভিডিও বা অডিও) প্রদান করতে সম্মত হলে, সেগুলো আপনি স্বত্ত্ব ত্যাগ করে, শর্তহীন ও চিরস্থায়ীভাবে ব্যবহার করার জন্য BBC ওয়ার্ল্ড সার্ভিস ট্রাস্টকে অনুমতি দিচ্ছেন বলে ধরে নেয়া হবে। আপনার প্রদানকৃত বিষয়গুলো BBC ওয়ার্ল্ড সার্ভিস ট্রাস্ট হুবহু অনুকরণ, পরিবর্তন, নিয়ন্ত্রণ, প্রকাশ ও অনুবাদ করতে পারবে। একই সাথে BBC ওয়ার্ল্ড সার্ভিস ট্রাস্ট সেগুলো ব্যবহার করে ভিন্ন কোন কাজ করার পাশাপাশি সরবরাহ, প্রদর্শন এবং জনসাধারণের জন্য সহজলভ্য করে তুলতে পারবে।
BBC ওয়ার্ল্ড সার্ভিস ট্রাস্টে আপনার প্রদানকৃত উপাদাগুলো আমরা নিম্ন লিখিত শর্তাবলীর মাধ্যমে গ্রহণ করে থাকি:
- প্রদান করা উপাদানগুলো আপনার নিজের করা কাজ এবং উপাদানগুলো উপরে উল্লেখিত বিভিন্ন কাজে BBC ওয়ার্ল্ড সার্ভিস ট্রাস্টকে ব্যবহার করতে দেয়ার অধিকার আপনার রয়েছে।
- উপাদানগুলো মানহানিকর নয়।
- উপাদানগুলো বেআইনী নয়।
- উপরে উল্লেখিত প্রতিশ্রুতিগুলো যদি আপনি ভঙ্গ করেন, তবে তার জন্য সম্পূর্ণ আইনী ব্যয়ভার, ক্ষতিপূরণ ও অন্যান্য খরচ বহন করতে আপনি বাধ্য থাকবেন।
- ওয়েবসাইটে প্রকাশনার জন্য অথবা উপরে উল্লেখিত যে কোন কাজের জন্য প্রদান করা আপনার উপাদানগুলোর উপর আপনার কোন নীতিগত অধিকার থাকবে না।
মেসেজ বোর্ড
নিম্নোক্ত শর্তাবলী অনুসরণের সাপেক্ষে আপনি মেসেজ বোর্ড ব্যবহার করতে পারবেন।
- আপনার প্রদান করা উপাদানগুলো সামাজিক, রুচিপূর্ণ এবং আইনসম্মত হতে হবে।
- উপাদানগুলো কোনেভাবেই মানহানিকর হবে না।
- আপনি আপত্তিকর বা অপপ্রয়োগমূলক কোন প্রকার আচরণের মাধ্যমে মেসেজ বোর্ডে কোন সমস্যা সৃষ্টি করতে পারবেন না।
- প্রদান করা উপাদানগুলো অবশ্যই গঠনমূলক এবং মার্জিত হতে হবে। কোন সমস্যা সৃষ্টির উদ্দেশ্যে কোন প্রকার বিদ্বেষপূর্ণ উপাদান প্রদান করা যাবে না।
- প্রদান করা উপাদানগুলোতে কোনভাবেই বেআইনী বা আপত্তিকর বিষয়বস্তু থাকতে পারবে না। এছাড়া কোন প্রকার বিপদজনক, মানহানিকর, আক্রমণাত্মক, ভীতি প্রদর্শনকারী, ক্ষতিকর, অশ্লীল, অপবিত্র, যৌন সম্মন্ধীয়, সাম্প্রদায়িক বা অন্য কোন প্রকার আপত্তিকর উপাদান প্রদান করা যাবে না।
- একই সময়ে একাধিক লগ ইন করে আপনি যদি কমিউনিটি বা অন্যান্য ব্যবহারকারীদের সমস্যা সৃষ্টি করেন, তবে আপনার একাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
- প্রতারণার উদ্দেশ্যে নিজের পরিচয় গোপন করে ভিন্ন কোন পরিচয় ব্যবহার করা যাবে না।
- অসামঞ্জস্য কোন সদস্য নাম (যেমন- অমার্জিত, আক্রমণাত্মক বা আক্রোশপূর্ণ) ব্যবহার করা যাবে না।
লক্ষণীয় যে, BBC জানালার মেসেজ বোর্ডে শুধুমাত্র সদস্যদের দৃষ্টিভঙ্গি প্রকাশিত হয়ে থাকে। সেসব দৃষ্টিভঙ্গির সাথে BBC ওয়ার্ল্ড সার্ভিস ট্রাস্ট-এর কোন সম্পর্ক নেই।
মেসেজ বোর্ডে আপনার প্রদান করা যে কোন উপাদান BBC ওয়ার্ল্ড সার্ভিস ট্রাস্ট বাতিল করে দিতে পারে এবং যে কোন একাউন্টের বিরুদ্ধে যে কোন সময় শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে।
Membership is free and open to all
সদস্যপদ একদম ফ্রি এবং সবার জন্য উন্মুক্ত
Why become a member?কেন সদস্য হবেন?